crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ সোমবার দিবা অভিযান শেষ করে রাতের বেলায়ও উপজেলার ঘারমোড়া, শ্রীপুর, রঘুনাথপুর, জয়পুর, কাশিপুর ও বাবরকান্দিসহ জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। একটু বুঝার চেষ্টা করুন, নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে মানুষ অনেকটাই সচেতন হচ্ছে এবং ঘরমুখী হচ্ছে। তার এ কার্যক্রম সচেতন মহলের কাছে প্রশংসিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে মারপিট : ৫ জনকে আসামি করে মামলা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ডিমলায় সুবিধাভোগীদের সাথে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের মতবিনিময়

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

হোমনায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ইসি মাছউদ

পুঠিয়ার বাসুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সং*ঘর্ষ, আহত ৩

নাসিরনগরে আমন ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই

দিনাজপুরে উপজেলা পর্যায়ে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ইউএনও