crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় আস্থা স্কলারশিপ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৮:০২ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় সামাজিক-শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশন’র উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির ও বৃত্তি প্রদানের উদ্বোধন করেন এবং আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমন দে এবং আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং অনুষ্ঠানের প্রধান পূষ্ঠপোষক সুরাইয়া ইসলাম।

আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান প্রভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আবুল কায়েস আকন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামীলীগ নেতা সাদেক সরকার, রফিকুল ইসলাম নকু, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা খাজা আহাম্মদ, আনোয়ার হোসেন প্রমুখ।

শেষে ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসার পিইসি, জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত এবং ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে আস্থা স্কলারশিপ- ২০২০ প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

হোমনায় গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে ইউএনও’র প্রেসব্রিফিং

পঞ্চগড়ে করোনায় এক নারীর মৃত্যু

চকরিয়ায় তিনশত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

মহেশপুরে মাদকসহ ৫ চোরাকারবারি বিজিবির জালে বন্দি

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

মধুপুরে ৮০ বছর বয়সেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড!

ডোমারে ৭৫ টি অসহায় পরিবারের মাঝে ইউএনও’র সহায়তা প্রদান

ঝিনাইদহে মিল মালিকের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগে এলাকাজুড়ে তোলপাড়!