crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ

হোমনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ

মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার হোমনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আজ বুধবার হোমনা উপজেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । হোমনা উপজেলার সাংবাদিকদের উদ্যোগেে এই কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হোমনা, তিতাস, দাউদাকান্দি ও বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি মো.আব্দুল হক সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের স্টাফ রির্পোটার মো. ইব্রাহিম খলিল ,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. কামাল হোসেন, দৈনিক দিনকাল বৃহত্তর দাউদকান্দি প্রতিনিধি মো. হানিফ খান, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মো.আক্তার হোসেন, দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি মো.আইয়ুব আলী, দৈনিক খবর এর (হোমনা তিতাস) প্রতিনিধি মুন্সি শামসুদ্দিন আহমদ সাগর, দৈনিক ভোরের ডাক( হোমনা-তিতাস) প্রতিনিধি মো. মহসীন হাবিব, শিক্ষাবার্তা অন লাইন পত্রিকার সহ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ আটক সাংবাদিকদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দেশ জনতা বাঞ্চারাপুর প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আবু রায়হান চৌধুরী, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি আনোয়ার আহমেদ, দৈনিক এশিয়া বাণী’র প্রতিনিধি মো, মকবুল হোসেন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোরশিদ আলম, দৈনিক নয়া আলো প্রতিনিধি মো. তপন সরকার, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. হারুন আর রশিদ, দৈনিক শ্রমিক এর প্রতিনিধি সোনিয়া আক্তার, সাংবাদিক রোস্তম আলী, রফিকুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম,শাহজাহান শাজু প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির অভিযানে পুলিশের লু*ন্ঠিত অ*স্ত্র-গোলাবারুদসহ স*ন্ত্রাসী গ্রেফতার

জলঢাকার মিল ম্যানেজার হত্যা: হত্যাকারী রুবেল গাজীপুরে গ্রেফতার

সৈয়দপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

হরিণাকুন্ডুতে ৪২ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী নিমাই চাঁদ মন্ডল

ময়মনসিংহের ধোবাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবক খু’ন

ঝিনাইগাতীতে শিশির ভেজা সকাল নিয়ে আসছে শীতের আগাম বার্তা!

তেঁতুলিয়া সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা তরুণী আটক

ডিমলায় ‘নিখোঁজের’ ৫ দিন পর তিস্তা থেকে যুবকের ‘লাশ’ উদ্ধার

শৈলকুপায় ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল