crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ বেকারি মালিকের অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  ৩ বেকারির মালিককে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শ্রীমদ্দি গ্রামে আবস্থিত ৩টি বেকারির ভিতর নোংরা, অপরিস্কার, অপরিচ্ছন্ন,  স্যাঁতস্যাঁতে ও  অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে এবং বেকারিগুলো লাইসেন্সবিহীন হওয়ায় ও পন্যের গায়ে মেয়াদের লেবেল না থাকায় বেকারির মালিকদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক-  হাজী বাচ্চু বেকারির পরিচালক রাহান সজিবকে ৩০ হাজার টাকা, রাজধানী বেকারির মালিক মো. আল-আমিনকে ৩০ হাজার টাকা এবং ভাই ভাই বেকারির মালিক এরশাদ উল্লাহকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই এর পরিদর্শক আনিসুর রহমান, ফিল্ড অফিসার জিয়াউল হক এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, বাংলাদেশ এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ২০১৮ এর ১৫ ধারা বিচার ২৭ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা ২৪(১)/৪১  লঙ্ঘনের দায়ে ৩ টি বেকারির মালিককে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে হোমনা উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২১শে ফেব্রুয়ারির ১ম প্রহরে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) -এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদান

রংপুরে অ*পহরণকালে দুই অপহরণকারী আটক

দিনাজপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

মধুপুর তরুণ প্রজম্মের অহংকার ছাত্র নেতা আসাদুজ্জামান (আসাদ) আকন্দ

গাজীপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক ডিবি প্রধান হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি-ফ্ল্যাট ও ১০ টি হিসাব জব্দ

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার, বন্দুক ও ছিনতাই হওয়া মোটর সাইকেল উদ্ধার