crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা প্রতিরোধে স্থল পথের পাশাপাশি নৌপথেও অভিযান চালালেন এএসপি মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

সারা দেশ করোনা ভাইরাসের করাল থাবায় কম্পমান হলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় স্থল পথের পাশাপাশি আজ মঙ্গলবার মেঘনা থানায় নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে লোকজনের আগমন ঠেকাতে মেঘনা নদীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জানা গেছে, মেঘনা থানার দুটি নৌ টহলসহ নৌ পুলিশের একটি টহল ২৪ ঘন্টা কাজ করছে । এছাড়া হোমনা উপজেলার শোভারামপুর গ্রামেও জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন পুলিশের এই কর্মকর্তা। এসময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শোভারামপুরে অভিযানকালে তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। একটু বুঝার চেষ্টা করুন, নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে মানুষ অনেকটাই সচেতন হচ্ছে এবং ঘরমুখী হচ্ছে। তার এ কার্যক্রম এলাকাবাসীর নিকট বেশ সমাদৃত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৩ মাস যাবত বেতন ভাতা বঞ্চিত ২৬ শিক্ষক

সুন্দরগঞ্জে ৩ মাস যাবত বেতন ভাতা বঞ্চিত ২৬ শিক্ষক

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর আটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের প্রস্তুতিসভা ও জেলা সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের প্রস্তুতিসভা ও জেলা সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

সাবেরুলের বালুর পয়েন্ট বন্ধ করার ক্ষমতা কারো নেই !

কেএমপি, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে রেলের উন্নয়নে কাজ করছেন: রেলপথ মন্ত্রী সুজন

কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এমপি’র নির্দেশনায় দালালমুক্ত হতে যাচ্ছে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ছাত্রলীগের অফিস ও মোটরসাইকেল ভাংচুর