crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা- মেঘনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে সার্বক্ষণিক মাঠ-ঘাট ও বাজারে অবস্থান করছেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২১, ২০২০ ১১:৪৬ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত হোমনা-মেঘনার মাঠ-ঘাট, হাট-বাজার ও বিভিন্ন জনসমাগম স্থলে অবস্থান করছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার হোমনা পৌরসভার মাঠ-ঘাট, হাট-বাজার, বিভিন্ন রাস্তা ও জনসমাগম স্থলে জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে হোমনা পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন। পাশাপাশি যারা সরকারি নির্দেশনা অমান্য করছে তাদেরকে কঠোরভাবে শাসিয়ে দেন। এছাড়া আগামীকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে কাঁচাবাজার আরো বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে মানুষ অনেকটাই সচেতন হয়েছে এবং ঘরমুখী হয়েছে। তার এ কার্যক্রম সচেতন মহলের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিরামপুরে সালিশী বৈঠকে যুবককে হ’ত্যা

পঞ্চগড়ে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর লক্ষ্য: স্বরাষ্ট্র সচিব

ডিমলায় ৮ দোকানসহ ২০মোটর সাইকেল আরোহীর জরিমানা

ডোমারে তথ্য মেলা উপলক্ষে রোড শো অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে সবজির বাজার উর্ধ্বগতি, হিমসিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ

হোমনায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

পঞ্চগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল

হোমনায় আইএফআইসি ব্যাংকের ৭৩তম উপ-শাখা উদ্বোধন

ডোমারে বর্ষার আগাম ধ্বনিতে ছাতা মেরামতকারীর দোকানে উপচেপড়া ভীড়