crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক : করোনাকালীন হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে সরকারের নির্দেশনা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের চিকিৎসা ছাড়াই ফেরত পাঠানো অবৈধ হবে না- এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের চার আইনজীবী এএম জামিউল হক, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ রিট দায়ের করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল), উপ-সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে বিবাদী করা হয়েছে রিটে।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিটটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রিটে বলা হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে করোনা বা অন্যান্য রোগের উপসর্গ নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে ঘুরে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এ কারণে গত ১১ মে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি করে সরকারের স্বাস্থ্য অধিদফতর। ওই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়। অথচ সরকারের সেসব নির্দেশনা উপেক্ষা করে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সাধারণ রোগীদের করোনা সার্টিফিকেট ছাড়া ভর্তি নিচ্ছে না।

করোনা টেস্ট করাতে রোগীর জন্য ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। অথচ গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে টেস্ট করানো ও সেই রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করাটা অসম্ভব হয়ে থাকে। তাই প্রতিদিনই চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা দেশের সংবাদমাধ্যমে উঠে আসছে। এ কারণেই রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের কম্বল বিতরণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

জামালপুরে ২৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব

সরিষাবাড়ীতে রিফ্লেক্স টিউটোরিয়াল হোমকে প্রতিবন্ধী বিদ্যালয় নামে পরিচালনার অভিযোগ

রংপুরে অসদাচারণের অভিযোগে এএসআই প্রত্যাহার

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুতের লাইনম্যানরা দুর্ভোগে ফেলছে গ্রাহকদের