crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাদির পরিবার পাচ্ছে ২ কোটি টাকা: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার হয়েছে। একটা অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরেকটা হচ্ছে নগদ এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য।’

ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে।

এর আগে, মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপন করা এ-বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা। সরকারি অনুদানের টাকায় কেনা এ ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী-সন্তান।

অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দু*র্বৃত্তদের গু*লিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মুসল্লিদের মানববন্ধন

হোমনায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১৭ জনকে জরিমানা করলেন ইউএনও

চাল নিয়ে বাড়ী ফেরা হলো না মসজিদের ঈমাম রুহুল কাদেরের

ঝিনাইগাতীতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে 

জামালপুরে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু ও গুরুতর আহত স্বামী

দিঘলিয়ার মুদি দোকানে আ’গুন, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হরিনাকুন্ডুতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তার চেক বিতরণ

শোক সংবাদ

জামালপুরে এমপি মামুনের উদ্বোধনের পরই উধাও সাড়ে ৩ কিলোমিটার সড়কের ইট