crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুর অবৈধ বালু উত্তালনকারীদের কাছে ব্যর্থ ঝিনাইদহ প্রশাসন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের হরিণাকুন্ডু  উপজেলার নারায়ণকান্দি গ্রামের ফসলী জমি বিনষ্ট করে দিনের পর দিন জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী আক্তার মেম্বারগং এর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।

স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ স্থানীয় শিক্ষার্থীদের মানববন্ধনে সাড়া দিয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে এ অবৈধ বালু উত্তালন বন্ধ করার সাথে সাথে জব্দ করেন বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জাম। কিন্তু তিনি বদলি হওয়ার পরপরই কিছু স্বার্থলোভী মহলকে ম্যানেজ করে আবারও শুরু করছেন এ অবৈধ বালু উত্তালন যা এলাকার কৃষিসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে।তবে বালুখেকোরা এবার ভিন্ন কৌশলে বালু উত্তালন করছে বলে ভূক্তভোগী ব্যক্তিরা অভিমত ব্যক্ত করছে।

সেটি কেমন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, রাতে বালু উত্তালন করে রেখে পরদিন বিক্রয় করা হয়। তাছাড়া একদিনে অধিক পরিমান বালু উত্তালন করে পাহারার মাধ্যমে বেশ কয়েকদিন ধরে বিক্রি করা হয়। বালু ব্যবসয়ীরা এবার পুলিশের কাজে বালু সরবরাহ করছে বলে বেশ উৎসাহের সাথে ব্যবসা চালানোর তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ভবানীপুর পুলিশ ক্যাম্প ভরাট করার জন্য বালু সরবরাহ করছে এই গ্যাংটি। এতে তাদের পোয়া বারো ভাব।

বালু উত্তোলনকারী নারায়ণকান্দি গ্রামের প্রভাবশালী আক্তার মেম্বার ও তার পার্টনার লাল জানান, আমি সত্যি কথা বলবো, আমরা জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘদিন বালু উত্তোলন কাজ বন্ধ রেখে ছিলাম। হঠাৎ করে জানতে পারলাম, ভবানীপুর পুলিশ ক্যাম্প ভরাটের জন্য মাটি লাগবে। ব্যাস বিষয়টি নিয়ে পরিষদের চেয়ারম্যানসহ বসে গেলাম। পুলিশ প্রশাসনের সাথে খোলামেলা কথা বলে জানা যায় লাখ তিনেক টাকার বালি ভরাটের কাজ লাগবে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বালু ভরাট কাজের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ এসেছে। এরপর কর্তৃপক্ষ কাজটি সম্পন্ন করতে বলেন। বেশ কিছু বালু সরবরাহ করা হয়েছে। এখন দিনে দু’গাড়ি করে বালু ক্যাম্পে দিচ্ছে বলে জানান। আংশিক টাকাও পেয়েছেন বলে উল্লেখ করেন।

এব্যাপারে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে তো জানিনা, আপনার কাছ থেকেই প্রথম শুনছি। অথচ অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাত্র ক’দিন পূর্বেই তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, অভিযোগ পেয়েছি, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লার নিকট জানতে চাইলে তিনি জানান, সরকারি কাজের জন্য বালি নেওয়া হয়েছে, ক্যাম্পের বালি নেওয়া শেষ।

এলাকাবাসীর অভিযোগ, রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে দেশ চলবে কীভাবে। এলাকার সচেতন নাগরিক মহল এলাকার কৃষি-পরিবেশ রক্ষার জন্য এবার মাননীয় প্রধানমন্ত্রীর শরনাপন্ন হবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্কুল শিক্ষিকাকে রাস্তায় গতিরোধ করে যৌ’ন নি’পীড়নে থানায় মামলা, নি’পীড়নকারী গ্রে’ফতার

স্কুল শিক্ষিকাকে রাস্তায় গতিরোধ করে যৌ’ন নি’পীড়নে থানায় মামলা, নি’পীড়নকারী গ্রে’ফতার

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

রংপুর প্রেসক্লাবের সিন্ধান্তে রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব : প্রধান বিচারপতি

হোমনায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ