crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মায়ের আদালতে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০২০ ৩:৪২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাছারীতোলা গ্রামে ছেলের নির্যাতনের শিকার এক বৃদ্ধা মা বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছেন। কুলাঙ্গার ছেলের বিচার চেয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কাছারী তোলা গ্রামের মৃত কোরবান শাহ’র স্ত্রী ছামিরা বেগমকে তার মেজ ছেলে লাভলু শাহ মারধর করেন। এতে তিনি আহত হন। ১০ মার্চ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা ছামিরা বেগম। মামলার আরজি থেকে আরও জানা যায়, ছেলের নেশার টাকা দিতে অস্বীকার করায় মাকে প্রায় মারধর করতো লাভলু। এর আগে তিনি বিধবা মায়ের গচ্ছিত ৮০ হাজার টাকা ও একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। মা ছমিরা বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর মেজ ছেলে খারাপ মানুষের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। সে জুয়া খেলে ঘরের জিসিন নষ্ট করে। নেশার টাকা না পেয়ে আমাকে মারধর ও নানাভাবে অত্যাচার নির্যাতন করে। এর আগেও আমি নির্যাতন সহ্য করতে না পেরে হরিণাকুন্ড থানায় অভিযোগ করি এবং ওসি মীমাংসা করে দেয়। এখন আমি এই নেশাখোর ছেলের বিচার চাই।

বৃদ্ধার মেজ ছেলে লাভলু শাহ বলেন, তুচ্ছ ঘটনায় আমার বড় ভায়ের ইন্ধনে মা আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি মাকে নির্যাতন করিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

সুনামগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডোমারে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার প্রতিবাদ

হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন, সব নাগরিক সেবা বন্ধ

পুঠিয়ায় অ*গ্নিকাণ্ডে বসবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত

হোমনায় নাসিরউদ্দিনের এগ্রো ফার্মের সাফল্য

তানোরে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২টি সোনার বারসহ চো-রা-কা-র-বা-রি আটক

পুঠিয়ার বানেশ্বরে উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে (১,২ ও ৩ নং ওয়ার্ড) নির্বাচিত হলেন বানেরা বেগম