crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হঠাৎ কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড়, জানান দিচ্ছে শীতের বার্তা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করে কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময়ে জনজীবনে ফিরে আসতে দেখা গেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিপাই পাড়া গ্রামের শালুক বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগে শীত নামবে।’

একই কথা বলেন লিয়াজ। তিনি বলেন, ‘কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখা গেছে। আজ সকালে চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তবে ৮টার পর সূর্যের মুখ দেখা যায়।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সাথে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।’

তিনি আরো বলেন, ‘শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা শনিবার কমে গিয়ে ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে ৪৫দিন অবস্থান

কুমিল্লায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

কুমিল্লায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩

শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনাটি দু:খজনক : তথ্যমন্ত্রী

প্রতিনিধি আবশ্যক

রাজধানীর উত্তরায় বস্তিতে আ’গুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর উত্তরায় বস্তিতে আ’গুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত,  আহত-১

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

ঝিনাইদহের জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ