crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের APPG অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (APPG) অন রোহিঙ্গা-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

ব্রিটিশ এমপি ইমরান হুসাইন (Imran Hussain) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন যথাক্রমে হাসান উজ্জামান খান, কাউন্সিলর (Hassan Uzzaman Khan, Councillor), মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক (Mohammad Tahmid Marzouq Morshed, Parliamentary Researcher) এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড (Altaf Hussain, Head of fundraising Orphans In Need)।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সাথে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে। তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। ”

যুক্তরাজ্যের প্রতিনিধি দলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও প্রাইভেটকারসহ ৮ মা’দক কারবারি গ্রেফতার

হোমনায় অটোরিকশা ছিনতাই

হোমনায় অটোরিকশা ছিনতাই

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় টিমের ইফতার ও খাবার বিতরণ

দেশের ইতিহাসে মে মাসে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

হোমনায় মুহাম্মদ (সা.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

করিমগঞ্জে দুর্নীতি আর অনিয়মের স্বর্গরাজ্য সুতারপাড়া ইউনিয়ন পরিষদ

হোমনায় নবাগত ওসি’র যোগদানের দুই দিনের মাথায় দেশীয় অ’স্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

নাসিরনগরে অসহায় শীতার্তদের মাঝে সালাহউদ্দিন ভূইঁয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে যে শপথ করাবেন প্রধানমন্ত্রী