crimepatrol24
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুন্দরগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে ডিলারেরা বিপাকে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ২:৪৩ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমাটবাঁধা ইউরিয়া সার নিযে ডিলাররা বিপাকে পড়েছেন।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ২৭ হাজার ৫’শ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়। উপজেলা কৃষি অফিসের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিসিআইসির নিয়োগকৃত ১৬ জন ডিলার প্রতিজনই ১’শ ৬ মেট্রিক টন করে ইউরিয়া সার উত্তোলন করেন। উক্ত উত্তোলিত সারের ২০% জমাটবাঁধা হওয়ায় তা ধান চাষীরা ক্রয়ে অনীহা প্রকাশ করছেন। এ অবস্থা চলতে থাকায় ডিলাররা জমাটবাঁধা ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন। এতে ডিলারদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬৩ হাজার ২’শ টাকা। এছাড়া ধান চাষীরা নির্ধারিত সময়ে রোপনকৃত বোরো ধানে সার দিতে না পারায় ধানের চারাগুলো সতেজ হয়ে উঠছেনা। ফলে চলতি বোরো মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা ব্যাহত হতে পারে বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করে হতাশায় ভুগছেন।

নাচনি ঘগোয়া গ্রামের চাষী আব্দুর রশিদ, চাচিয়া মিরগঞ্জ গ্রামের হাবিবুর রহমানসহ অনেকে জানান জমাটবাঁধা সারের তুলনামূলক গুণগত মান না থাকায় তা প্রয়োগ করেও কোন কাজে আসছে না।

এ নিয়ে বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুর রশিদ সরকার ডাব্লিউ ও ডিলার একরামুল জানান, বাফার গোডাউন থেকে বরাদ্দের ২০% জমাটবাঁধা সার উত্তোলনে তাদের বাধ্য করা হচ্ছে। এদিকে উত্তোলনকৃত জমাটবাঁধা সার কৃষক ক্রয় করতে অনীহা প্রকাশ করায় ডিলাররা তা বিক্রি করতে হিমসিম খাচ্ছেন। জমাটবাঁধা সার বিক্রি না হওয়ায় ডিলারদের গোডাউনে বস্তাগুলো মজুদ থাকছে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বরাদ্দকৃত সারগুলো চীন দেশের। তবে এর গুনগত মান ঠিক আছে। চাষীরা কেন ক্রয় করছেন না খতিয়ে দেখা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বিনামূল্যে বই বিতরণ

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, নেপথ্যে পরকীয়া !

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

এবার দেশে অনুমোদন দেওয়া হল জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা

পুঠিয়া-দূর্গাপুরে নৌকার পালে ঈগলের থাবা, নৌকাডুবির আ’শঙ্কা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে ২৪ ঘন্টায় ৫১জনের করোনা শনাক্ত, মৃত্যু ১জন, মোট মৃত্যু ১৮জন

এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা,জবাবদিহিতা ও বিচার নেই: ফখরুল

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫১৪

প্রাথমিক শিক্ষক শূন্যপদের বিপরীতে নিয়োগের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রাথমিক শিক্ষক শূন্যপদের বিপরীতে নিয়োগের দাবিতে রংপুরে মানববন্ধন