crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুন্দরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি>>
গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার সন্ধায় উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন আওয়ামী লীগের নির্মাণাধীন অফিস কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার, সহ-সভাপতি আঃ হালিম মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের মিরান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী, যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শুভাস চন্দ্র, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আঃ হালিম মিয়া মাস্টার, সৈয়দ জেলানী হাসান ও শহিদুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ছাইতানতলা বাজারের সরকারি জমিতে আওয়ামী লীগের ইউনিয়ন অফিস নির্মাণ করছিলেন নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোলেমান আলী ঘটনাস্থলে উপস্থিত হন এবং সরকারি জায়গায় আওয়ামী লীগের অফিস নির্মাণে বাধা দেন। সে কারণেই তারা এ বিক্ষোভ ও আলোচনা সভা করেন। বক্তারা সরকারি জায়গায় আওয়ামী লীগের অফিস নির্মাণ এবং ওই জায়গা থেকে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে জোর দাবী জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, সারকারি জায়গায় কোন দলীয় বা অবৈধ অফিস স্থাপন করা আইনগত দণ্ডনীয় অপরাধ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুর কপোতাক্ষ নদের মধ্যে পুকুর কাটছেন আ’লীগ নেতা

নাগরপুর উপজেলা যুবলীগের জাতীয় শোকদিবস পালন

তেঁতুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর জেলার সাবেক এডিসি জেনারেল হলেন পটুয়াখালীর ডিসি

ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপারের পদায়ন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে ২ কেজি গাঁ’জাসহ ১ মা’দক কারবারি গ্রেফতার

নাসিরনগরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত