crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২১২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ২১২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১০ জনই বরিশাল বিভাগের। এ সময়ে ডেঙ্গুজ্বরে কেউ মারা যায়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

চলতি মাসের ১৮ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে সাতজনের এবং মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৩৩ জন। এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। আর সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৬৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮৯ জন ডেঙ্গুরোগী। আর এ বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৮৮৭ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারীর প্রতি সহিংসতা সৃষ্টিকারী ও নির্যাতনকারী কোনো প্রকার রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় নিয়ে শাস্তি থেকে নিস্কৃতি পেতে পারে না কুষ্টিয়ায় হানিফ (এমপি)

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

ঝিনাইদহে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

কেএমপিতে ভ্যান হারানো প্রতিবন্ধীকে নতুন ভ্যান উপহার দিলেন মানবিক পুলিশ কমিশনার

হোমনায় আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ত্রাণ বিতরণ

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

ঘোড়াঘাটে স্ত্রীকে বি’ষ প্রয়োগে হ’ত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেফতার