crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাভারে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২০ ৯:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ সাভারে দিনে দুপুরে মিলন (২১) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত মিলন সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। মিলন একটি স্কুলের ছাত্র হলেও বর্তমানে দিন মজুরের কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা ফজলুল হক বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মিলন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো। গত দুই দিন ধরে বাড়ির পাশে মহির নামের এক ব্যক্তির মালিকানাধীন শুকিয়ে যাওয়া একটি পুকুরের চারপাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ করছিলো। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে সে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়। সেখানে জমির মালিক মহিরের সঙ্গে সে বেড়া দিচ্ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে পুকুরের পাশে মিলনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এসময় জমির মালিক মহির আলীর ছেলে ইমনকে (১৮) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই। খবর পেয়ে পুলিশ মিলনের মরদেহটি উদ্ধার করলেও ঘটনার পর থেকে পলাতক ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করে বিষয়টি তদন্ত পূর্বক হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে মেয়র আবদুল মনাফের জানাজায় জনতার ঢল

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হা*মলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

গৌরীপুর সরকারি কলেজের সাথে রূপালী ব্যাংক শিওরক্যাশ’র চুক্তি স্বাক্ষরিত

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিএমপি’র অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও ১ টি পিকআপসহ গ্রেফতার ১

সরকার ত্রাণের নামে নিজ দলের লোকদের চুরির সুযোগ করে দিচ্ছে

হরিণাকুন্ডুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১০৭ অবৈধ স্থাপনা

মধুপুরে জমে উঠেছে শীতের পিঠার বেচাকেনা

জাতির উদ্দেশে ভাষণে যে সতর্কবার্তা দিলেন প্রধান উপদেষ্টা