crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা রেজাল্ট নেগেটিভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০২০ ৬:০৭ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরপর দু’টি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তাই তাকে করোনা নেগেটিভ হিসাবে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
অভিজ্ঞ এই রাজনীতিবিদকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে শ্যমলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, সোমবার (৮ জুন)রাতে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম। সেখানে তার করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হলে সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে অন্য কোথাও স্থানান্তর করাও সম্ভবপর হয় নাই। প্রধানমন্ত্রী সব সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন এবং যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে দিকে নজর রাখছেন এবং সর্বোপরি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্যে দোয়া চাইছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডে মাস্ক বিতরণ ও সচেতনমূলক প্রচারণা

এক নজরে জুলাই সনদের অঙ্গীকারনামা

আদমদীঘিতে খাসের জায়গায় গাছ কাটতে বাধা দেয়ায় মা’রপিটঃ স্বামী -স্ত্রীসহ আ’হত- ১০

আদমদীঘিতে খাসের জায়গায় গাছ কাটতে বাধা দেয়ায় মা’রপিটঃ স্বামী -স্ত্রীসহ আ’হত- ১০

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং খুলনার ব্যবসায়ী সমিতির নেতুবৃন্দের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়

দিনাজপুরে পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

খুলনায় আ-ত্ম-সাৎ-কৃ-ত ৫লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার-১

অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার