crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নামে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ীতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ২২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার মামলাটি করেন রাজশাহী জেলার মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ।

মামলার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি), বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, সাবেক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. হিরা সরকার, বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রকিব সরকার, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত বাবুসহ প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আদালত আমাকে অর্ডারশিট করেছেন। পরে ২২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে মামলাটি রুজু হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে সভা

বিশেষ আমল

চকরিয়ার পূর্ব শত্রুতার জেরে অগ্নিকাণ্ড, ৭০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি

কুরবানীর পশু জবাই করার নিয়মাবলী

কুমিল্লায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

হরিণাকুন্ডুতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জামালপুরে ইজিবাইক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন, প্রশাসনের সমঝোতায় প্রত্যাহার