crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাইবার নিরাপত্তা আইন নিয়ে অ্যামনেস্টি ইণ্টারন্যাশনালের প্রতিক্রিয়া

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৭, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ যেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়ণমূলক না হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক দপ্তরের পক্ষ থেকে এক টুইটবার্তায় আরও বলা হয়, ক্ষমতাসীন দল ও এর সহযোগীরা কঠোর এ আইনকে ভিন্নমত দমন এবং অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল।

টুইটবার্তায় মতপ্রকাশের স্বাধীনতার অধিকারচর্চার কারণে যাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও বলেছে, নতুন আইনটি পাস হওয়ার আগে সব অংশীদার যেন প্রস্তাবিত এই আইন খুঁটিয়ে দেখার এবং এটা নিয়ে মতামত প্রদানের যথেষ্ট সুযোগ দেওয়া হয়। এর বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়, সে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে বিষয়বস্তুতে বড় পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লোহাগড়ায় ৬১ বছরের বৃদ্ধের পা কেটে দিল প্রতিপক্ষ

খুলনায় ছেলেধরা ও বোরকা পার্টির আতঙ্ক!

কালীগঞ্জে ভাইয়ের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টা মামলায় ইউপি সদস্য আটক

ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র দাফন সম্পন্ন

শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রসেস মিলস মালিকের ৮ লক্ষ টাকা জরিমানা

করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৫৯

সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

পঞ্চগড়ে নিখোঁজের ৪দিন পর বাবা-মাকে ফিরে পেল শিশু নিরব

পল্লী নিবাসে এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন