crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিকরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনা করেন : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাংবাদিকরা জনগণের কাছে তথ্য পৌঁছে দিয়ে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনা করেন। তাই সেই তথ্যটি বস্তুনিষ্ঠ হতে হবে। সরকার ভুল করলে তা অবশ্যই তুলে ধরবেন।

আজ রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামে’র (বিইআরএফ) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, নায়েমের মহাপরিচালক আহাম্মেদ সাজ্জাদ রশিদ, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বিইআরএফ-এর সভাপতি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক এস এম আব্বাস ।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের এবারের ইশতেহারে একটি বড় অঙ্গীকার মানসম্মত শিক্ষা। বিগত ১০ বছরে শিক্ষায় অনেক অর্জন রয়েছে। কিছু চ্যালেঞ্জও আছে। মান অর্জনের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরে শিক্ষামন্ত্রী ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ’বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিকস্ ২০১৮’ চুড়ান্তকরণের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি ও অগ্রগতি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্রমান্বয়ে ভাল করছে। শিক্ষা বিষয়ক তথ্য সঠিকভাবে সন্নিবেশ, তথ্যের বিশ্লেষণ এবং সঠিক কাজে লাগানোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা, আদর্শসহ পরিপূর্ণ মানুষ হওয়াই শিক্ষার উদ্দেশ্য। মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন। শিক্ষার উন্নয়নে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

ব্যানবেইস-এর মহাপরিচালক মো. ফসিউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। ’বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিকস্ ২০১৮’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ব্যানবেইসের বিশেষজ্ঞ শেখ মো. আলমগীর।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

হোমনায় পিইসিই পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জামালপুরে আবু সাঈদ হ*ত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশসহ ৩জন গ্রেপ্তার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ডুলাহাজারায় চাঁদাবাজদের আইনের আওতায় আনতে মানববন্ধন

পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্যের প্রতিফলন ঘটাবেঃ আইজিপি

পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্যের প্রতিফলন ঘটাবেঃ আইজিপি

দিনাজপুরে জ*বরদখল ,লু*টপাট ও হ*য়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেঙ্গু জ্বরে সারাদেশে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০

৮ জেলায় নতুন ডিসি নিয়োগ