crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২০, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা জুড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে জেলা শহর ছাড়াও হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সাংবাদিকরা রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় বক্তব্য রাখেন, আহম্মেদ নাসিম আনসারী, রাজিব হাসান, লোটাস রহমান সোহাগ, এম এ জলিল, শামিমুল ইসলাম শামিম, সাহিদুল এনাম ও ওমর আলী সোহাগ প্রমুখ। জেলার কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসষ্ট্যান্ডে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন প্রথম আলোর আজাদ রহমান, দৈনিক দিনকালের জাকারিয়া হোসেন, সমকালের জামির হোসেন, ক্রীড়া সংগঠন অজিত ভট্টার্চায্য, মানবাধিকারকর্মী শিবুপদ বিশ্বাস, মাই টিভির প্রতিনিধি মিঠু মালিথা, কালেরকন্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার ও আর টিভির প্রতিনিধি শিপলু জামান প্রমুখ। হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমকালের এম সাইফুজ্জামান তাজু, ইত্তেফাকের শাহিনুর আলম, নয়াদিগন্তের মাহবুব মোর্শেদ শাহিন ও দৈনিক নবচিত্র পত্রিকার এইচ মাহবুব মিলু প্রমুখ। শৈলকুপা উপজেলায় স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি শেষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সম্পাদক শাহিন আক্তার পলাশ, সমকালের তাজনুর রহমান ডাবলু, লোকসমাজের মফিজুল ইসলাম, ডিবিসি নিউজের আব্দুর রহমান মিল্টন প্রমুখ। কোটচাঁদপুর শহরেও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করে রোজিনা গ্রেফতারের তীব্র নিন্দা জানান।

এসব সমাবেশে বক্তারা বলেন, দূর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে একজন সৎ ও নির্ভীক সাংবাদিককে জেলে দিয়েছেন। যে সাংবাদিক একের পর এক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিবেদন করে যাচ্ছিলেন। তার প্রতিবেদনে উঠে আসছিল ওই খাতের সব অনিয়ম আর দুর্নীতি। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের অঢেল সম্পদের উৎস খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের মেলান্দহে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার – চেয়ারম্যান-মেম্বারদের ভাগবাটোয়ারার দ্বন্দ্ব অতঃপর

কালীগঞ্জ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কালীগঞ্জ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাটে শৈত্যপ্রবাহে ইরির বীজতলা নিয়ে চিন্তিত কৃষক,নষ্ট হচ্ছে অন্যান্য ফসল

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য : প্রধানমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবেঃ জিএম কাদের

কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে শোক দিবস পালনের নির্দেশ

‘চাহিবামাত্র’ চিকিৎসকদের আইডি কার্ড দেখানোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের