crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৫, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর সন্ত্রাসী হামলা মামলাটির দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। ২৫ জানুয়ারি বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সহ-সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।
বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটির দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে মামলাটির অন্যতম আসামি পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে পৌর কাউন্সিলর পদ থেকে অপসারণ, তার স্ট্যাম্প ভেণ্ডার সনদ বাতিল, তাকে শহর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার এবং তার ছেলে আসামি রাকিবুল ইসলাম খান রাকিবকে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ছাড়াও জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।
প্রসঙ্গত, জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেলু আকন্দ গত বছরের ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলা ভূমি অফিসের পেছনে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বৈশ্বিক হরতাল ও বিক্ষোভ সমাবেশ

দুই মাস পর বাক প্রতিবন্ধী শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো ডোমার থানা পুলিশ

ট্রাফিক পুলিশের কার্যক্রম চালু হওয়ায় বদলে গেল শৈলকুপা

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস

রংপুরের অনুমোদনহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ হতে প্রতারিত শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে হুমকির মুখে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

হোমনায় মা’দকদ্রব্য রোধকল্পে কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

হোমনায় মা’দকদ্রব্য রোধকল্পে কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

দিনাজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

রংপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার, আটক-১

হোমনায় এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন