crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ ইউপি সদস্য হিটলার ও তার ২ সহযোগী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মনিরুজ্জামান হিটলার (৩৮) নামে এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্যকে ভবানীপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় হিটলারের নিজ ঘর থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে। আটক অন্য দুই সহযোগী হল- টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের বাজন আলীর ছেলে শামীম (২৫) একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মশিউর রহমান (২৮)।

জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত ১১টায় র‌্যাব ভবানীপুর আঃ রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান ওরফে হিটলারের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তার ঘরের কক্ষ থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি,একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার এবং অভিযানকালে আসামী মনিরুজ্জামান হিটলার (৩৮), শামীম (২৫),ও মশিউর রহমান (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান হিটলার একাধিক মামলার আসামী।জিজ্ঞাসাবাদে সে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

র‌্যাব জানায়, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও অপরাধ- অপকর্ম করে আসছিল বলে স্বীকার করেছে। অস্ত্র ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, র‌্যাব আটকদের থানায় হস্তান্তর করেছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএন‘ও রফিকুল ইসলাম

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে  ২ নারীর  আত্মহত্যা

আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম পুলিশ: আইজিপি

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রয়োজন ছাড়া ঢাকামুখী না হওয়ার নির্দেশঃ নৌ প্রতিমন্ত্রী

নাসিরনগরে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হোমনা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে: রাষ্ট্রপতি