crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোন সরকারী কর্মকর্তা জনপ্রশাসনে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে অথবা জনগণকে সেবা দেওয়ার বিষয়ে কার্পণ্য করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক চার দিন ব্যাপী আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কোন সরকারি কর্মকর্তা জনগণকে সেবা না দিয়ে চলতে পারবে না বা দায়িত্ব ফাঁকি দিতে পারবে না।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত সফলভাবে একটি বছর পার করেছে। এই মন্ত্রণালয়ে যারা ভালো কাজ করছে তাদেরকে জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে, আর যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করতে পারবে না কারণ যোগ্য মানুষদেরকে আমরা জনপ্রশাসনে নিয়োগ দিচ্ছি। এছাড়া একজন অতি সাধারণ মানুষ যেন জনপ্রশাসনে কাঙ্খিত সেবা পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে ’পরিবর্তনশীল সময়ে সিভিল সার্ভিস: অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, সামাজিক সুবিচার ও শাসনব্যবস্থায় নৈতিকতার মানদণ্ড এর আলোকে’ শীর্ষক সেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয়

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে এবার নিজ স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ার অভিযোগ

নাসিরনগরে জাতীয় শোকদিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

মহান বিজয় দিবস উপলক্ষে বৈরাগীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্র*তারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

বেরোবি’র উপাচার্যের অনিয়ম তদন্তে ইউজিসি টিম

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

নীলফামারী ফটো সাংবাদিক ফোরাম: তাজুল- সভাপতি,সাদ্দাম- সম্পাদক