crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো, আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আসুন, আমরা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।’

তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান। এজন্য প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ওসমান শহিদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহিদ হয়েছে, ২৪ এ যারা শহিদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তারেক রহমান বলেন, ‘তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে।’ এসময় গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তিনি বারবার বলেন, ‘আমরা দেশের শান্তি চাই।’

রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান।

বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানমঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে বাকশিস’র মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা,নেই পর্যাপ্ত আইসিইউ

নাটোরে মসজিদ দ’খলকে কেন্দ্র করে দুই গ্রুপের সং’ঘর্ষে ২০ জন আ’হত

ঝিনাইদহে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

প্রতিনিধি আবশ্যক

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

হোমনায় ডাকাত সর্দার মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী চঞ্চলকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি

নাসিরনগরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত