crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রচার কর্মসূচি পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচি থেকে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহ্বানও জানানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে নগুয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা শাখার নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অ্যসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী মাওলানা নজরুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার বেশি : প্রধানমন্ত্রী

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা

রংপুরে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ আরপিএমপি’র

রংপুরে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ আরপিএমপি’র

দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না : তারেক রহমান

হিফজুল কোরআন প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া হাফেজ সালমান ফারসীকে সম্মাননা প্রদান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড