crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় সংঘর্ষের রোষানলে মেহগনি বাগান!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০১৯ ৪:৩৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় সংর্ঘষের জের ধরে বাগানের দেড় শতাধিক বাড়ন্ত মেহগনি গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে গাছের মালিক। ঘটনাটি ঘটেছে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের তেঘড়িয়া গ্রামে। জানা যায়, গত শনিবার তেঘড়িয়া গ্রামে দুই ভায়ের মধ্যে পারিবারিক কলহের জের সামাজিক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মহিলাসহ বেশ কয়েকজন আহত হয় ও বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে রবিবার দুপুরে তেঘড়িয়া মসজিদ পাড়ায় ১৪ শতক জমির প্রায় দেড় শতাধিক বাড়ন্ত মেহগনি গাছ প্রতিপক্ষরা কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

তেঘড়িয়া পূর্বপাড়া গ্রামের মোকাদ্দেস মন্ডলের ছেলে গাছের মালিক কৃষক রাজ্জাক ও পলাশ জানায়, ৩ বছর পূর্বে তারা এই জমিতে দেড় শতাধিক মেহগনি গাছ লাগায়। গাছগুলো বেশ বাড়ন্ত হয়ে উঠেছিল। সামাজিক প্রতিপক্ষরা শত্রুতা করে গাছগুলো কেটে পার্শ্ববর্তী বিলের মধ্যে ফেলে দেয়। সোমবার সকালে বিল থেকে কর্তনকৃত গাছের অংশগুললো পাওয়া যায়। অপরাধীদের আইনানুগ শাস্তির দাবিতে তারা শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, গাছ কর্তনের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্রনীতি

ঝিনাইদহে অগ্রনী ব্যাংকে চরম অনিয়ম, প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষককে মারধর করার অভিযোগ

গৌরীপুরে লকডাউনের প্রথম দিনে মাঠে ইউএনও, এসিল্যান্ড ও ওসি

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

জামালপুরে সহকর্মীর ছু’রিকাঘাতে রংমিস্ত্রি নি’হত

কেন গেজেট করে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি যৌক্তিক ও সময়োপযোগী : পলাশ কান্তি নাগ

নাগরপুরে ১০টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, জনমনে আতঙ্ক

হোমনায় করোনা প্রতিরোধে প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জগন্নাথপুরে মেয়র আবদুল মনাফের জানাজায় জনতার ঢল