crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় জমি আছে ঘর নেই প্রকল্পে নিম্নমানের ইট ও বালু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ

 

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধি :
জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় এবার ঝিনাইদহের শৈলকুপায় ৩৭টি ঘর বরাদ্ধ এসেছে। ঘর নির্মাণের শুরুতেই নিম্নমানের ইট ও বালু দেওয়ার অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ও বালু গ্রহণ করেনি সুবিধাভোগীরা। জানা যায়, এবার ঘর প্রতি বরাদ্দ এসেছে ১ লাখ ২০ হাজার টাকা। শৈলকুপা উপজেলায় ৩৭টি ঘর বাবদ বরাদ্দ এসেছে ৪৪ লাখ ৪০ হাজার টাকা। সুবিধাভোগীদের মধ্য থেকে মনোহরপুর গ্রামের মনিরুদ্দিনের ছেলে সেলিম ও নাকোইল গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে কামিরুল জানান, তারা অনেক চেষ্টার পর ঘর বরাদ্দ পেয়েছেন। কিন্তু এই ঘর নির্মাণের জন্য তাদের বাড়ীতে যে ইট ও বালু পাঠানো হয়েছে তা খুবই নিম্নমানের। এরকম নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করলে তা বসবাসের অনুপযোগী হবে। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ৩৭টি ঘর বাবদ বরাদ্দের ৪৪ লাখ ৪০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম নিজের একাউন্টে রেখে তিনি পছন্দের লোক দিয়ে ঘর নির্মাণ করাচ্ছেন। তার অফিসের কম্পিউটার অপারেটর মিন্টুকে দিয়ে নির্মাণ সামগ্রী ক্রয় করাচ্ছেন বলেও জানা গেছে।

নিম্নমানের নির্মাণ সামগ্রীর বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির আমলে জমি আছে ঘর নেই প্রকল্পে মাত্র ১ লাখ টাকা বরাদ্দ আসে। সেই টাকার মধ্যে অটো ব্রিকস্ দিয়ে ভালো মানের ঘর নির্মাণ করে দিয়েছিলেন তিনি। এই নজির দেখে দেশের অন্যান্য উপজেলাতেও একই মানের ঘর নির্মাণ হয়েছিলো। যে কারণে সারাদেশে বিগত ইউএনও প্রসংশিত হয়েছিলো। অথচ এবার বরাদ্দ ১ লাখ ২০ হাজার টাকা হলেও কাজের শুরুতেই এত নিম্নমানের নির্মাণ সামগ্রী কেন পাঠানো হচ্ছে এমন প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সুবিধাভোগীদের বাড়ীতে যে ইট ও বালু পাঠানো হয়েছে তা নিম্নমানের বলে অভিযোগ পাওয়ায় তিনি সরেজমিনে পরিদর্শন করে তা পরিবর্তন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাছের সাথে এ কেমন শ’ত্রুতা !

গাছের সাথে এ কেমন শ’ত্রুতা !

ঝিনাইদহে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

ব্যক্তি পর্যায়ে সুদের ব্যবসা ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

৫৯৫পুলিশ সদস্য পাচ্ছেন ‘আইজিপি ব্যাজ’

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু

পঞ্চগড়ে পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আটক

চকরিয়ায় তিনশত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর

পঞ্চগড়ে পৃথক স্থানে ২জনের আত্মহত্যা

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তী সরকার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর খবর শুনে আরেক বন্ধুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু !