crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাণীনগর গ্রামে প্রতিপক্ষের বাড়ি ঘরে দফায় দফায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। রোববার সকালসহ গত ৩ দিনে অন্তত ২০ টি বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর করা হয়। এদিকে হামলার আতঙ্কে পুরুষশুন্য ওই গ্রামে অন্তত ১’শ টি পরিবার।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শফিউদ্দিন জোয়ার্দ্দার ও ইয়ারুস শেখের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ইয়ারুস শেখের সামাজিক দল থেকে কিছু কর্মী শফিউদ্দিনের দলে যোগদান করে। দল ভারী হওয়ায় ওইদিন রাতেই শফিউদ্দিনের সমর্থকরা ইয়ারুসের সমর্থক সিদ্দিক মোল্লা, লতিফ মোল্লা, তোফাজ্জেল মোল্লা, আসাদুল মোল্লা, সুরাপ মৃধা, নওশের মোল্লা, কালাম মোল্লাসহ ১৫ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। পরবর্তীতে রোববার সকালে গ্রামের ফারুক হোসেন, আব্দুল গণি, মোবারেক বিশ্বাস, সাবু বিশ্বাসের ৪ টি বাড়িসহসহ ৩ দিনে ২০ টি বাড়ীঘর ভাংচুর, লুটপাট করা হয়। এদিকে হামলা আতংকে বাড়ি ছাড়া ইয়ারুসের অনেক সমর্থক। ওই গ্রামের তাসলিমা খাতুন নামের এক গৃহবধু বলেন, প্রায়ই প্রায়ই শফিউদ্দিনের লোকজন আমাদের বাড়ি ভাংচুর করে। বৃহস্পতিবার ওদের সমাজে লোক গেছে। এখন ওদের লোক বেশি তাই আমাদের বাড়ি ভাংচুর করেছে। মারধরের ভয়ে বাড়ির লোকজন পালিয়ে আছে। এদিকে দফায় দফায় বাড়ি-ঘরে হামলা, ভাংচুরের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল। দ্রুতই আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি এ সমস্যা সমাধানের উদ্যোগ নিবে এমনটি আশা করছেন তারা।

এ ব্যাপারে শৈলকুপা থানার এস আই শামীম বলেন, সে দিন আধিপত্য বিস্তার নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। উভয়পক্ষকে শান্ত রাখতে ওসি স্যার নির্দেশ দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

নাতনীকে ধর্ষণের অভিযোগে নীলফামারীতে সৎ নানা আটক

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন- ২০১৯-২০২০

হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

জামালপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নওশাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

গঙ্গাচড়ায় জাপা-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

কুষ্টিয়ায় জেলা পুুুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

দিনাজপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালিত

পৌরসভা নির্বাচন: ডোমারে স্বতন্ত্র প্রার্থী দানু আবারও মেয়র নির্বাচিত