crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ঈদের পর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৫, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রমণের ঊর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে তারিখ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবারই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের কম্বল বিতরণ

১২ মে জামালপুরে পিসিআর ল্যাব উদ্বোধন – মির্জা আজম এমপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

কেএমপি’র মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অতর্কিত আক্রমণ, পুলিশের ১ সোর্স নিহত,আহত ৩

রংপুরে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে সেতু , ভাঙছে সড়ক, কমছে ফসলি জমি

রংপুরে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে সেতু , ভাঙছে সড়ক, কমছে ফসলি জমি

দৌলতপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান : ৩৩ হাজার টাকা জরিমানা

হোমনা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুল্লুক হোসেন আর নেই

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের জানাজা সম্পন্ন

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়- ক্ষতি