crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের শিল্পপতি ও সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা আর নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,  রংপুর:
রংপুরের সাবেক সংসদ সদস্য, ভরসা গ্রপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রিয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা আলহাজ রহিম উদ্দিন ভরসা আর নেই। তিনি ১১ মার্চ বুধবার দুপুর ১টায় ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছু দিন থেকে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ৯ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কাউনিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসা।
তিনি শুধু নামে নয়, কাজেও ছিলেন ভরসা। এ অঞ্চলের অসংখ্য গরীব-দুঃখী, কর্মহীন মানুষের ভরসাস্থল ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত ১৫টিরও বেশি কোম্পানিতে কাজ করে হারাগাছসহ রংপুরের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করছে। কাউনিয়া, পীরগাছাসহ বিভিন্ন এলাকায় নিজ খরচে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এতিমখানা স্থাপন করেছেন। গরীব দুঃখীদের জন্য অকাতরে দান-খয়রাত করতেন। তার মতো দানবীর এ অঞ্চলে দ্বিতীয় জন নেই।
রহিম উদ্দিন ভরসা ১৯৩৫ সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি মৃত মনের উদ্দিন পাইকারের বড় ছেলে।

রহিম উদ্দিন ভরসা জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিজ ছোট ভাই জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসার কাছে ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শিল্পপতি টিপু মুনশি’র কাছে রংপুর-৪ আসনের নির্বাচনে পরাজিত হন।
তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। এছাড়াও রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এ অঞ্চলের জনগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৫০ বছরের গুনাহ মাফের আমল

মধুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটির তার নাম ঠিকানা বলতে না পারায় সমস্যায় অটোচালক

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার

তেঁতুলিয়ায় গাঁজার গাছসহ ব্যবসায়ী আটক

সাপাহারে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

ডোমারে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন, আবারও মেয়র প্রার্থী ঘোষণা