crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের বাজারে লাগামহীন পেঁয়াজের দাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৩:১৬ অপরাহ্ণ

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুরের পাইকারী বাজারে পেঁয়াজের প্রতি কেজিতে ১শ’ টাকা হলেও খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ১শ’২০ টাকা। লাগামহীনভাবে বেড়ে চলছে পেঁয়াজের দাম। গেল তিন থেকে চার মাসের ব্যবধানে নিত্যপণ্যটির দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। পাইকারী পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১শ’টাকা পর্যন্ত, যেটি মুদির দোকানে গিয়ে ঠেকছে ১শ’২০ টাকায়। পেঁয়াজের পাইকারী ব্যবসায়িরা বলছেন, এ বছর পেঁয়াজের উৎপাদনে ঘাটতি এবং ভারতীয় সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে এমন অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। পেঁয়াজের ঝাজ খাবারের স্বাদ বাড়ালেও, আতঙ্ক বাড়িয়ে চলছে বাজারে। অনেক ক্রেতা পেঁয়াজের দাম বেশি হওয়ার আশঙ্কায় বেশি করে ক্রয় করছেন। লাগামহীন দামে জনজীবনে অস্থিরতার নতুন মাত্রা যোগ করে চলছে পেঁয়াজের এই ঝাজ। রংপুর সিটি বাজারের বড় আড়ৎ ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ১শ’ টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ৯৫ টাকায়। এই পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা দায় চাপান ভারতীয় রপ্তানিকারদের উপর। সিটি বাজার থেকে পণ্যটি যখন অন্যান্য বাজারে আসছে তখন কেজিতে আরো বাড়ছে পাঁচ থেকে ১০ টাকা। আর মুদি দোকানে পেয়াঁজের দাম ধরা ছোঁয়ার বাইরে।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু

নীলফামারীতে শিশু ও চীনা নাগরিকসহ নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জগন্নাথপুরে মন্ত্রীর বিশেষ বরাদ্দে বালিশ্রী রাস্তা মেরামতের কাজ শুরু, স্থানীয়দের মনে স্বস্তির নি:শ্বাস

যত দ্রুত সম্ভব বন্ধ চিনিকল চালু করার চেষ্টা করছি: পঞ্চগড়ে শিল্প উপদেষ্টা

চকরিয়ায় দেওয়ালচাপায় শিশুর মৃত্যু

শিক্ষানীতি ২০১০ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

দেশে করোনায় আরও ১০৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮৬৯

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩