crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ৭ পুলিশ সদস্যসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে সাত পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১১ এবং কুড়িগ্রামে আটজন রয়েছেন। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১২ জনে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি বলেন, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ১৯ জনের নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল এসেছে। আক্রান্তরা হলেন- রংপুর জেলা পুলিশ লাইন্স এর পাঁচ পুলিশ সদস্য, ধাপ পুলিশ ফাঁড়ির দুইজন পুলিশ সদস্য, নগরীর খটখটিয়া এলাকার দুইজন, কুকরুল ও বাস টার্মিনাল এলাকার একজন করে। এছাড়া কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়িতে চারজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক নার্স ও এক কর্মচারী এবং ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে গোমনাতীতে ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ অনুষ্ঠিত

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

নীলফামারীতে অসহায় হয়ে পড়া বেঁদে পরিবারের পাশে জেলা প্রশাসন

তিস্তার পানি বিপদ সীমার নিচে, বাঁধে ভাঙন