crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ: এএসআই রাহেনুলের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নি‌ধি, রংপুর :

রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুর ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী শুনানি শেষে রাহেনুলের ৫ ও সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া এবং সুরভি আক্তার ওরফে সমাপ্তির ৩ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অভিযুক্ত রাহেনুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন জানালে বিচারক আজ বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন।

ওইদিন দুই নারীকেও আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন জানান মামলার পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

এদিকে রিমাণ্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়।

বিচারক এএসআই রাহেনুল ইসলামের ৫ দিন এবং দুই নারীর ৩ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন। এই মামলায় গ্রেফতার আরও দুই আসামি বাবুল হোসেন (৩৮) ও আবুল কালাম আজাদ গত ২৮ অক্টোবর ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের দু’জনকে কারাগারে রাখা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানাধীন ময়নাকুঠি কচুটারি এলাকার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মহানগর ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম। পরিচয়ের সময় রাহেনুল তার ছদ্মনাম রাজু বলে জানান ওই ছাত্রীকে।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রীকে গত ২৩ অক্টোবর ৯ নং ওয়ার্ড সিগারেট কোম্পানির ক্যাদারের পুল এলাকার ডা. শহিদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়ার বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক করেন রাহেনুল । পরে ২৪ অক্টোবর রাতে ভাড়াটিয়া মেঘলা ও তার সহযোগী সুরভি আক্তারের সহায়তায় বাবুল ও কালাম তাকে গণধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে পুলিশ সদস্য রাহেনুল ইসলাম ওরফে রাজু ও মেঘলার নাম ‍উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামি করে হারাগাছ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। এরপর লালমনিরহাট থেকে দু’জনকে আটক করে পিবিআই পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোসেনপুরে প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধ*র্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক

ডা. মুরাদ হাসানের কিছু বক্তব্য সরকার এবং দলকে বিব্রত করেছে: তথ্যমন্ত্রী

নাসিরনগরে ১৫ কেজি গাঁ’জাসহ তিন নারী গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে প্রার্থীরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঝিনাইদহে লাইকি ও টিকটকারীরা রয়েছে পুলিশের টার্গেটে

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

রংপুরের নিউ জুম্মাপাড়ায় মিনি ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত