crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে শিশু নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংক হতে মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে সিমান বাবু (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দুপুরে নগরীর ২৪নং ওয়ার্ডের রবার্টন্সগঞ্জ তাঁতিপাড়ায় নানা বাড়ির পাশের এক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিমান লালমনিরহাটের বাসিন্দা রাজমিস্ত্রী বেল্লাল মিয়ার ছেলে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সিমান। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিমানের নানা আব্দুস সালাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিমানের বাবা লালমনিরহাটে থাকেন। মা শাপলা খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর সিয়াম তার নানা বাড়ি রংপুর নগরীর রবার্টন্সগঞ্জ তাঁতিপাড়ায় থাকতো। সিমান নিখোঁজ হওয়ার ২৭ দিন পর শনিবার বাড়ির কাজ করতে গিয়ে বেলা ১১টায় শ্রমিকরা সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টায় সিমানের মরদেহ উদ্ধার করে। পরে সিমানের নানা তার পড়নের কাপড় ও জুতা দেখে মরদেহ শনাক্ত করেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বিষয়টির রহস্য উদঘাটনে কাজ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে যুবলীগ নেতা হ ত্যা মামলায় ৮ জনের যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড, ১জনের বেকসুর খালাস

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন প্রার্থী

মিরপুরের চুমকির ভাগ্যে কি ঘটেছে আজও সবার অজানা!

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

হোমনায় গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী , থানায় মামলা

প্রতিনিধি আবশ্যক

ডোমারে সাবেক শিক্ষক আনছার আলী’র জানাযা সম্পন্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৩

জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী