crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মায়ের বিরুদ্ধে পাঁচ মাসের শিশুকে হ*ত্যার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :
রংপুরের তারাগঞ্জে পাঁচ মাসের এক মেয়েশিশুকে গলা কে*টে হ*ত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটি কান্নাকাটি করলে মা তুলসী রানী তাকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। পরে র*ক্তাক্ত দেহ স্বামী বাবু লালের হাতে তুলে দেন তিনি। তুলসী রানী বেশ কিছু দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার কথাও ছিল।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা শিশুটির বাড়িতে ভিড় করেন। ছোট্ট শিশুর নিথর দেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এসময় মা তুলসী রানী উদ্‌ভ্রান্তভাবে দাঁড়িয়ে ছিলেন।

শিশুটির বাবা, পেশায় হোটেল শ্রমিক বাবু লাল বলেন, “কিছুই বুঝে উঠতে পারছি না। কয়েক দিন ধরে বউ অসুস্থ, তাই বাচ্চা মায়ের কাছেই থাকত। সকালে দুধ খাওয়ানোর জন্য ওর কাছে দেওয়া হয়। মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে থামবে ভাবিনি কোনো দিন।”

শাশুড়ি পাতানী রানী জানান, “নাতনী ৫-৬ দিন ধরে আমার কাছেই ছিল। সকালে কান্না করছিল, তাই বউকে দিই দুধ খাওয়াতে। কিছুক্ষণ পর দেখি ছেলে হাতে গলাকাটা নাতনী নিয়ে দাঁড়িয়ে আছে। বউ শুধু চুপ করে থাকে।”

তুলসী রানীর ভাই মানিক চন্দ্র রায় বলেন, “আমার বোন সন্তানদের খুব ভালোবাসে। কিন্তু অসুস্থ থাকলে মানুষ স্বাভাবিক থাকে না। সুস্থ থাকলে এ কাজ কোনো দিন করত না।”

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ‘তুলসী রানীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। স্বজনেরাও জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার-১

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন

নেত্রকোনার মদনে এক সড়কে ১০ সেতু অকেজো,কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে গাঁজা ও ৩ হাজার লিটার মদসহ ৩ মাদক বিক্রেতা আটক

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিসি দিনাজপুর

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ার বানেশ্বরে র‍্যাবের জালে আটক-২, ফেন্সিডিল উদ্ধার

হরিপুরের বিভিন্ন ইটভাটায় কাঠ পুড়িয়ে করছে মারাত্মক পরিবেশ দূষণ