crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ‘বাংলার মুখ’ এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৭, ২০১৯ ১:৩২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরে বাংলার মুখ এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলার মুখ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া বাঙালি সংস্কৃতির বিকাশে অবিচল সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে গত ১৫ ডিসেম্বর রোববার সকাল ১১টায় রংপুর জেলা সংসদের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহিত্যমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সাহিত্যমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলার মুখ রংপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক ডা. আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। বাংলার মুখ এর উপদেষ্টা অধ্যাপক ডা.রেজিনা আক্তার বানু, সাধারণ সম্পাদক এলাহী ফারুক, সহ-সভাপতি নিজামুল ইমলাম বাবলু, রবিউল সিদ্দিকী, কোষাধ্যক্ষ আলহাজ আশরাফুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, দপ্তর সম্পাদক রওশন তারেক, সহ-প্রচার সম্পাদক মতিউজ্জামান টুটুল, সদস্য জহুরুল ইসলাম জুয়েল, বিপ্লবী কবি সাংবাদিক হায়াত মাহামুদ মানিক প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন-গ্ন-দে-হে নারীদের করোনার টিকা প্রদান ও ফাঁকে ফাঁকে ধূমপান

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭৩৭

শৈলকূপার পল্লী থেকে ১২টি চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জন আটক

কচুয়ায় হাফেজ এনামুল হত্যা মামলার ২ নং আসামী গ্রেফতার

দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি সম্মেলন

“ম্যাব বগুড়া অঞ্চল”-এর নেতা নির্বাচিত হলেন রোকসানা পারভীন

আদমদীঘিতে এক ব্যক্তিকে আটক ও মারপিট করে ৭ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার ধ্বংস

চকরিয়ায় স্বাস্থ্য সেবার নতুন প্রকল্পের আশ্বাস দিলেন মেয়র আলমগীর চৌধুরী