crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২০ ৮:০২ অপরাহ্ণ

‌

মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতি‌নি‌ধি, রংপুর : রংপুরে ফিড মিলে কর্মরত অবস্থায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার পর হাসপাতালে লাইফ সার্পোটে থাকা শ্রমিক মহির উদ্দিন (৬০) মারা গেছেন। শুক্রবার সকাল ৭টা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার লাশ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্মরত চিকিৎসক ডা. জামাল উদ্দিন মিন্টু বলেন, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার কারণে তার খাদ্যনালীর নিম্নাংশ ছিঁড়ে যায়। তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল। আজ শুক্রবার সকালে তিনি মারা গেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে ফিড মিলের হাওয়া মেশিন দিয়ে শরীর পরিস্কার করার সময় রশিদুল মেশিনের বাতাস বের হওয়া পাইপ মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেন। এসময় বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক রশিদুল তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে মাহিগঞ্জ থানা পুলিশ। এ খবরে গা-ঢাকা দেন রশিদুল। এ ঘটনায় নিহত মহিরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুরে ডাকাতির মালামাল উদ্ধার, আটক ২

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ বেকারি মালিকের অর্থদণ্ড

নাসিরনগরে গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ পৌর শহরে গভীর গর্তে ভরা মহাসড়ক, জনদুর্ভোগ চরমে !!

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব- ২০২৫ অনুষ্ঠিত

পুঠিয়ায় বাসের ধাক্কায় তিন প্রাণহানিতে চালক ও গুজবের হোতা গ্রেপ্তার

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জগন্নাথপুরে একদিনে ৩৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ