crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো।।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির কমিটির হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান। সেখানে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি অনুদানের চেক হস্তান্তর করেন।

এর আগে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পরে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে প্রবেশ করে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাদরাসা শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড ভাংচুর!

জগন্নাথপুরে জনসচেনতায় এএসপির প্রচারণা

ডোমার পৌরসভায় মাসব্যাপি মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন

হোমনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমারখালীতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত

ঝিনাইদহে ৫ ডাক্তার-নার্সসহ ১৫ জনকে করোনামুক্ত ঘোষণা করে ফুল দিয়ে বরণ

জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চেয়েছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

সোনারগাঁয়ে ৬০ লাখ টাকা মূল্যের আইস ও ই’য়াবাসহ ২ মা’দক পা’চারকারী গ্রে’ফতার 

সোনারগাঁয়ে ৬০ লাখ টাকা মূল্যের আইস ও ই’য়াবাসহ ২ মা’দক পা’চারকারী গ্রে’ফতার 

কেএমপি’র অভিযানে মা’দক ও মোবাইলফোনসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার