crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৪, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই নারীর সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তার নাম হাওয়া বেগম, বাবার নাম মনছুর আলী ও মা ফিরোজ বেগম উল্লেখ আছে। তার বয়স প্রায় ৪০ বছর। বাড়ি ঢাকার গেন্ডারিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী অটোরিকশায় করে যাচ্ছিলেন। বাংলাদেশ ব্যাংক মোড়ে এলে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে হাসপাতালে দায়িত্বে থাকা কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে আছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম হাওয়া বেগম। তার ছেলে হাবিবুর রহমানের সঙ্গে মোবাইলে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার পৌরমেয়র’র নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

ডুলাহাজারায় শ্রেষ্ঠ ভিলেজার পুরস্কার পেল -৫ জন

বিরামপুরে গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, গৃহকর্তা আটক

তিতাসে আসমানিয়া ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩ জন

ঝিনাইদহে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে এলজিএসপি-৩ এর অর্থায়নে ৮ টি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টারে ডিজিটাল পণ্য বিতরণ

সরিষাবাড়ীতে এলজিএসপি-৩ এর অর্থায়নে ৮ টি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টারে ডিজিটাল পণ্য বিতরণ

ময়মনসিংহে নামাজরত অবস্থায় এক যুবকের মৃ’ত্যু

ময়মনসিংহে নামাজরত অবস্থায় এক যুবকের মৃ’ত্যু

মহেশপুরের নস্তি বাওড়ের ২০ বিঘা জমি হাতছাড়া হওয়ার আশংকা!