crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ঘু’ষ নেওয়ার অপরাধে শ্রম পরিদর্শক ব’রখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
রংপুরে ঘু’ষ নেওয়ার অপরাধে শ্রম পরিদর্শক ব’রখাস্ত

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :

বিনামূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা নেওয়া এবং কারখানার লাইসেন্স করে দেওয়ার নামে ৩৫ হাজার টাকা ঘু’ষ দাবির ঘটনায় রংপুরের শ্রম পরিদর্শক তপন কুমারকে চাকরি থেকে ব’রখাস্ত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ এ আদেশ দেন।

রংপুরের দুদক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক।

শুনানিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের মোস্তাফিজার রহমান জানান, তার মানহা ট্রেডিং নামে একটি কারখানা আছে। কারখানার লে আউট প্ল্যান অনুমোদন সংক্রান্ত সেবা গ্রহণে গত ২৭ মার্চ রংপুরের শ্রম পরিদর্শক (সাধারণ) তপন কুমার রায়ের সঙ্গে দেখা করেন তিনি। তখন ওই কর্মকর্তা তার কাছে প্ল্যান অনুমোদনের জন্য ৩৫ হাজার টাকা ঘু’ষ দাবি করেন। এছাড়া লাইসেন্সের আবেদন ফরম বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও তার থেকে ১০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন মোস্তাফিজার রহমান।

শুনানিকালে শ্রম পরিদর্শক তপন কুমার ফরম বাবদ ১০০ টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। তবে ৩৫ হাজার টাকা তিনি চাননি বলে জানান।

পরে দুদক কমিশনার জহুরুল হক শ্রম পরিদর্শক তপন কুমারকে ২৪ ঘণ্টার মধ্যে ফরমের জন্য টাকা নেওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা এবং আবেদনকারীকে টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে ৩৫ হাজার টাকা ঘু’ষ দাবির ঘটনায় বদলি না করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদফতরকে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তার বিরুদ্ধে দুদক মামলা করবে বলে ঘোষণা দেন।

পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ রংপুরের শ্রম পরিদর্শক তপন কুমারকে চাকরি থেকে সাময়িক ব’রখাস্ত করার আদেশ (স্মারক নম্বর-১২২) দেন। এছাড়া আদেশে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও বলা হয়।

রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুদকের শুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী তপন কুমারকে চাকরি থেকে ব’রখাস্ত করে তাদের অবহিত করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ গ্রীন জোন ঘোষণার দু’দিন পরেই আক্রান্ত বেড়ে ৯

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গু*লিবর্ষণের ঘটনায় দিনাজপুর জেলার সকল সীমান্তে ৪২ বিজিবি’র রেড অ্যালার্ট জারি

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন প্রাণ গোপাল দত্ত এমপি

মহেশপুর সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযানে বিজিবির হাতে ভারতীয় নাগরিক ও রুপিসহ দুই জন আটক

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

চকরিয়ায় টমটমের ধা-ক্কা-য় শিশুর মৃ-ত্যু

বগুড়ায় মাকে হ’ত্যাকারী ছেলে ও ছেলের বউ গ্রেফতার

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ লাখ টাকা জরিমানা

পাবনা চাটমোহরে বহুমুখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত