crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন শনাক্ত ৩৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর বিভাগের ৪ জেলায় রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুসহ এই বিভাগে একদিনে করোনা ভাইরাসে নতুন করে ৩৮জন শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮শ’ ৫৪ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো ১শ’৮৮ জনে। তবে এসব জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৭শ’ ৩৬ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে। সূত্রে আরও জানা যায় ,গত ২৪ ঘন্টায় নতুন করে রংপুরে ১৭, গাইবান্ধায় ৯, লালমনিরহাটে ৮ এবং কুড়িগ্রাম জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮শ’ ৫৪ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১শ’৮৮ জনে। তবে এই বিভাগের মধ্যে এ পর্যন্ত দিনাজপুুর জেলায় সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হয়েছে ৩ হাজার ১শ’ ৬৭ জনে এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর পরই রংপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৫শ’ ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। এছাড়াও গাইবান্ধা জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের, নীলফামারী জেলায় শনাক্ত হয়েছে ৯শ’৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জন। ঠাকুরগাঁও জেলায় শনাক্ত ৯শ’৯২ জন এবং মৃত্যু বেড়ে দাড়িয়েছে ২০ জন, কুড়িগ্রাম জেলায় শনাক্ত হয়েছে ৮শ’২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। লালমনিরহাট জেলায় শনাক্ত হয়েছে ৭শ’৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের, পঞ্চগড় জেলায় শনাক্ত হয়েছে ৫শ’৩৭ এবং মৃত্যু হয়েছে ১০ জনের। এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১শ’৩৫ জনসহ হোম কোয়ারেণ্টিনে থাকা রোগির মোট সংখ্যা দাঁড়ালো ৭৫ হাজার ৫শ’ ১৯ জন। একই সময়ে রংপুর বিভাগে ২শ’১৩ জন। এছাড়াও মোট ৬৯ হাজার ৮শ ’৫৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাসিরনগরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি

ঝিনাইদহের জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হরিণাকুন্ডুতে বিট পুলিশিং কার্যক্রম শুরু

আগামী ১৭ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জাতির পিতার ভাষণ পাঠ করবে শিক্ষার্থীরা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

চকরিয়ায় লতিফ হ-ত্যা-র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হোমনায় বালুবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত

পঞ্চগড়ে ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা