crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যশোরে মোটরসাইকেলে চড়ে ছিনতাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০১৯ ৪:০৭ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক : যশোরের রাস্তায় ছিনতাইকারীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেল আরোহী এই ছিনতাইকারীদের স্থানীয়রা ‘উড়ন্ত ছিনতাইকারী’ নাম দিয়েছেন। সর্বশেষ শুক্রবার দুপুরে শহরের জেলা ও দায়রা আদালত মোড়ে ‘উড়ন্ত ছিনতাইকারী’র কবলে পড়ে রিকশা থেকে কোলের শিশু সন্তানসহ রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার আঠারখাদা গ্রামের উত্তম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৩০) ও তার ছেলে রিকো বিশ্বাস (৪)।

আহত দিপালীর ভাই মিঠুন বিশ্বাস জানান, জজ আদালত মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার বোনের হাতের ব্যাগ ধরে টান দেয়। এ সময় তার বোন ও ছোট ভাগ্নে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অপরাধী শনাক্তে চেষ্টা চলছে। এছাড়া শহরের ‘উড়ন্ত ছিনতাইয়ের’ ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন সময়ে ছিনতাইকারীদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখচাষী ও শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

ডোমারে নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌশলীর অনিয়ম- অব্যবস্থাপনায় গ্রাহক ভোগান্তি চরমে

হোমনায় করোনা প্রতিরোধে বাজার, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি মনিটরিং ও বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

গৃহবধূ ছন্দার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

কোটচাঁদপুরে রুহানীর মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণে দায়িত্ব নিলেন পৌর মেয়র মিন্টু

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২

গৌরীপুরে ইদ-উল-ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শ্রমজীবী নারীদের ইদ উপহার দিলেন সোমনাথ সাহা

আড়াইহাজারে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

মধুপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা