crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ। দিলীপ কুমার দাস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি ( ময়মনসিংহ )>>

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশ ভঙ্গ করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিবদমান জমিতে যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ জানিয়েছেন ভূক্তভোগী সোহেল খান।

এ সময় তিনি বলেন, উপজেলার মাঝিয়াইল মৌজার এস.এ. ৫২২ নং দাগের ৪৪৬৮ নং দলিলে ১ শতক ভূমি নিয়ে টিকুরিয়া গ্রামের মো. সোহেল খান বাদী হয়ে একই ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের মো. মামুনুর রশিদ কে বিবাদী করে আদালতে ১৭৬/২০২১ নং মূলে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১৪ই সেপ্টেম্বর ঐ ভূমিতে সকল ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু বিবাদী মো. মামুনুর রশিদ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজসে আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে উক্ত ভূমিতে জোরপূর্বক নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

অপর পক্ষে মামলার বিবাদী মো. মামুনুর রশিদকে বার বার মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মামলার বাদী সোহেল খান ও তার পরিবার নালিশী ভূমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলকার অবস্থায় আছেন। হঠাৎ করে বিবাদীপক্ষরা ঝামেলা পাকাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকবার সামাজিক দরবার ও আলোচনাও হয়েছে। সামাজিক নিষ্পত্তি না মেনে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

জগন্নাথপুরে এক গৃহবধূর আত্মহত্যা ও আরেকজনের আত্মহত্যার চেষ্টা

৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ

শৈলকুপায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

মহেশপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২

হোমনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও