crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ জন অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সোমবার (০৮ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে ময়নসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সেলাই মেশিনসমূহ প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে আজ নারীরা ভালো করছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ দেশব্যাপী অসংখ্য অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এ উপহার তখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন এ সেলাই মেশিনগুলো ব্যবহার করে সবাই স্বাবলম্বী হয়ে উঠবে।

মেয়র আরও জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও ৭০ টি সেলাই মেশিন অস্বচ্ছল নারীদের প্রদান করা হবে। এছাড়া, মা ও শিশুদের সেবায় একটি নগর মাতৃসদন স্থাপন করা হয়েছে। এছাড়া, ব্রাহ্মপল্লীতে এবং গোয়াইলকান্দীতে নগর মাতৃসদন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম , সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, নারী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পঞ্চগড়ের তালিকায় অনিয়মের অভিযোগ

রংপুরে সিটি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে অটোরিকশা চালকদের অনশন

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

পঞ্চগড়ে ২১৯ পিস ইয়াবাসহ একজন আটক

কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে জমি দখল চক্রের মূলহোতা সুজন আটক

পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে স্পিকারের শোক

সারা দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৬

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় পরিবহন চাঁদাবাজ ও মাদকসেবী গ্রেফতার