crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার বয়স্ক ভাতার কার্ড বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার বয়স্ক ভাতার কার্ড বিতরণ

 

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার ভাতাভোগীদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে রোববার দুপুরে নগরীর টাউন হলের অডিটোরিয়ামে ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্কভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উপহার।এ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবী পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর বদান্যতায় কৃতজ্ঞ। এতে সিটি কর্পোরেশনের প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকারসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে খোলা বাজারে টিসিবি’র চাল – আটা বিক্রি শুরু।

ময়মনসিংহে খোলা বাজারে টিসিবি’র চাল – আটা বিক্রি শুরু।

মহেশপুরে শুরু হয়েছে বীজহীন কাগজি লেবু চাষ

নীলফামারীর কিশোরগঞ্জে ডাক্তারের শরীরে করোনা সন্দেহে এলাকা লকডাউন

নাসিরনগরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

মধুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কামরুলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার ভর্তি বাণিজ্যের অভিযোগ

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবেঃ জিএম কাদের

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

নাসিরনগরে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে গ্রে’ফতার ১

নাসিরনগরে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে গ্রে’ফতার ১