crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে এবং প্রতিবন্ধকতা দূর করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং এর পরিচালনাগত সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে একটি উচ্চপর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও সচিবকে সদস্য করা হয়েছে।

রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটির অন্য সদস্যরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সচিব।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার আওতায় পরিচালিত মোবাইল কোর্ট সংক্রান্ত সব ধরনের আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে। একইসঙ্গে এসব সমস্যা উত্তরণে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের সহায়ক পরিচালনা ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেও কমিটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটি তাদের কাজের সুবিধার্থে যেকোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের নিজেদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সভা আহ্বান করতে পারবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের ‘জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ’ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আওয়ামীলীগ নেতা আবদুর রশিদের স্মরণে শোকসভা

বিচারাধীন পাঁচটি মাদক মামলার আসামী কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর!

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় আঁখ ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শৈলকুপায় সেচ ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানবন্ধন

স্টিকার কমেন্ট কি ফেসবুক আইডি বাঁচাতে পারে?

অবশেষে প্রাণ ফিরে পেলো ঝিনাইদহের নবগঙ্গা নদী

ঝিনাইগাতীতে শিশির ভেজা সকাল নিয়ে আসছে শীতের আগাম বার্তা!

মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের আ’লীগ সভাপতি চেয়ারম্যানসহ গ্রেফতার-২