crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেলান্দহে ৩৭৫জন শিক্ষক কর্মচারী ও গ্রাম পুলিশকে প্রণোদনার চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২০ ৫:৫৮ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারী ও গ্রাম পুলিশসহ ৩৭৫জনের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার ১৮ জুলাই ২০২০ দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনে আয়োজনে মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি এ চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও পৌর মেয়র শফিক জাহিদ রবিন।
অনুষ্ঠানে ৩৭৫ জনের মধ্যে এই অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে শিক্ষকদেরকে ৫ হাজার টাকা ও কর্মচারীদেরকে ২ হাজার ৫শত টাকা এবং গ্রাম পুলিশদেরকে ৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।
প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে মেলান্দহ উপজেলার বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীসহ গ্রাম পুলিশের সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

সারা দেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৪

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় কৃষকের জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রাইম মেডিক্যাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

নাসিরনগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৫০ পরিবার

সরিষাবাড়ীতে করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক পানি ছিটালেন পৌর মেয়র রোকন

Teens use apps to keep secrets?

সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালিত