crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিরপুরে জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে নিহত-বাবা,আহত-মা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০১৯ ৩:৩৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক >>

কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে রুহুল আমীন (৭০) না‌মে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের মার‌পি‌টে মা মাহিমা খাতুন (৬০) গুরুত্বর আহত হয়েছে। তি‌নি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমীন একই এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে।

নিহতের বড় ছেলে আব্দুল হালিম জানান, সকা‌লে জমিজমা নিয়ে পিতা রুহুল আমীনের সাথে ছোট ভাই সাজু’র বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের ম‌ধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মা ঠেকা‌তে গে‌লে সাজু মায়ের মাথায় আঘাত করে। এ‌তে মা’র মাথা ফেটে যায়। এ সময় বাবা অজ্ঞান হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়ে। দ্রুত বাবা‌কে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে জীবাণুনাশক টানেল স্থাপন

ঝিনাইদহে ১৫০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬

সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র, গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল!

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জে ২৬ লাখ টাকা মূল্যের সলিং রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি