crimepatrol24
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধ’সে নি’হত ৩ বাংলাদেশি, নিখোঁজ ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো তিনজন। ধারণা করা হচ্ছে, এরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। এখন পর্যন্ত ১৮ শ্রমিকের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় পেনাং রাজ্যের জর্জ টাউন বায়ান লেপাসের বাতু মং-এ নির্মাণাধীন একটি লজিস্টিক গুদামের ছাদের ফ্রেম ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

খবর পেয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ (বোম্বা)- এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।

পেনাং রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া ধ্বংসস্তুপে কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে গেছে। সেখানে ভারী মালামাল সরিয়ে নিখোঁজদের উদ্ধার করতে হবে। তিনি আরো বলেন, ভারী কাঠামো অপসারণ করতে এবং ক্ষতিগ্রস্তদের কাছে যাওয়ার জন্য আমাদের আরো বড় অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার।

এর আগে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সেখানে প্রায় নয়জন শ্রমিক আটকা পড়ে আছে।

বার্তা সংস্থা বারনামা আরো জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে আজ বুধবার সকালেও তল্লাশি ও উদ্ধার কাজ এখনো চলছে।

ঘটনার সংবাদ পেয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন দূতাবাসের প্রেস সচিব সুখী আনদূল্লাহিল মারুফ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

Swimming Record

দিনাজপুরে প্রয়াত মন্ত্রী চকলেট আপার কবর জিয়ারত করলেন বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান লালু

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

জামালপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৩ ভাই মিলে নিজ স্ত্রীকে খুন , সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে ছাত্র লীগের কালোপতাকা মৌন মিছিল ও সমাবেশ

মধুপুরে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা